etcnews
ঢাকাMonday , 4 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বলিউড সুন্দরী রাশমিকার সৌন্দর্যের রহস্য কী!

etcnews
May 4, 2026 6:15 pm
Link Copied!

বিনোদন ডেস্ক :

বলিউডের লাস্যময়ী অভিনে ত্রী রাশমিকা মান্দানা রূপে-গুণে অনন্যা। অভিনেত্রীর ফিটনেস সবার নজর কাড়ে। তার ফিটনেস নিয়ে কৌতুহল আছে অনেকের। কী করে নিজের সৌন্দর্য ধরে রাখেন এই সুন্দরী? 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘তিনি ওয়ার্কআউট করেন প্রায় প্রতিদিন। যতই কাজ থাকুক, যেভাবেই হোক, কিছু না কিছু স্ট্রেনিং করে থাকেন।’

রাশমিকা প্রতিদিন যা যা করেন

তিনি সকালে ওঠেই প্রায় ১ লিটার পানি পান করেন। ডায়েটিশিয়ানের নির্দেশে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করেন, যা হজম ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ওয়ার্কআউটের পর ডিম খান। দুপুরের খাবার সাধারণত দক্ষিণ ভারতীয় স্টাইলের হয়, তবে বেশি করে চাল নয়, সবজি ও কারি-মিশ্রণ বেশি। রাতের খাবার হালকা রাখেন, বিশেষ করে যদি বাইরের খাওয়া না হয়। স্কিনকেয়ার বা সৌন্দর্য রুটিন খুব সিম্পল রাখেন। যেমন মুখ ধোয়া, ময়েশ্চারাইজ ও সানস্ক্রিন ব্যবহার।
 
তিনি যা অনুসরণ করেন 

ওয়ার্কআউট ও সঠিক খাদ্যাভ্যাস। বেশি প্রসেসড বা ভারি খাবার নয়, সবজি, ডিম, হাই-প্রোটিন, হালকা খাবার। ফিটনেসকে শুধু কাজ নয়, বরং জীবনের অংশ হিসেবে দেখা, ‘কোনো অবস্থায়ই ছাড়া যাবে না’- এই মনোভাব। প্রচুর পানি, পর্যাপ্ত আরাম ও ঘুমের দিকে নজর রাখা।

/কানিজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।