etcnews
ঢাকাWednesday , 29 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’ দেখা যাবে কলকাতায়

etcnews
April 29, 2026 6:58 pm
Link Copied!

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী দুই বছর আগে ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ অপেক্ষার পর ওপার বাংলায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জানা গেছে, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটির মুক্তির পরিকল্পনা চলছে।এই সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হবে বুবলীর। সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা।২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল- কবে বড়পর্দায় আসবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

এদিকে, দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজ পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ।

/কানিজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।