etcnews
ঢাকাSunday , 26 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

ট্রাম্পকে গুলির পর বন্দুকধারীর ভোঁ দৌড়, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

etcnews
April 26, 2026 11:44 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের বাইরে গুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন, যিনি টরেন্স, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক।শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিরাপত্তা চৌকি ভেঙে ঢুকে পড়েন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।এদিকে, এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ার খবরে ছড়িয়ে পড়েছে। যেখানে অভিযুক্ত হামলাকারীকে দৌড়ে পালাতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ছবি শেয়ার করেন, যেখানে সন্দেহভাজনকে শার্টবিহীন অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি গুলিবিদ্ধ হননি; তবে তাকে আটক করে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, অ্যালেন ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দৌড়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করে সেই বলরুমের দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, যেখানে প্রেসিডেন্ট ও তার শীর্ষ পর্যায়ের মন্ত্রিসভার সদস্য এবং হাজারো সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।