etcnews
ঢাকাFriday , 10 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নারী সেজে আপত্তিকর কনটেন্টের অভিযোগ : মুচলেকা দিয়ে ছাড় পেলেন সেই ছাত্রদল নেতা

etcnews
April 10, 2026 6:52 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি কসবা থানায় হাজির হয়ে ‘ভবিষ্যতে কখনো নারী সেজে অশ্লীল বা আপত্তিকর কার্যকলাপে জড়াবেন না’ মর্মে মুচলেকা দেন।

এর আগে, বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

গত ৫ এপ্রিল ‘তৌহিদি জনতা’র ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের বিরুদ্ধে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারী সেজে বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ চালিয়ে আসছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কনটেন্ট প্রচার করছে, যা কিশোর-তরুণসহ সাধারণ মানুষের নৈতিক মূল্যবোধে বিরূপ প্রভাব ফেলছে, এগুলো সামাজিক স্থিতিশীলতারও পরিপন্থী।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা গণমাধ্যমকে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের থানায় ডাকা হয়। রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন এবং মুচলেকা দিয়েছেন। এ সময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পূর্বে ৫ সদস্যের একটি কমিটি থাকলেও সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান ইসলামকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়েছিল। তবে তাকে ঘিরে সমালোচনা শুরু হলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।