etcnews
ঢাকাSunday , 5 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা

etcnews
April 5, 2026 4:32 pm
Link Copied!

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী ২৪ এপ্রিল শুরু হবে পরীক্ষা, চলবে ৫ জুন পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সকালের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিকেলে শিফটের পরীক্ষা বেলা দুইটায় শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার শেষ দিনে ৫ জুন সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দিয়েছে বাউবি। সেগুলো হলো—
• প্রবেশপত্র ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
• প্রত্যেক শিক্ষার্থী কেবল প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
• প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না ।
• লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড (১০), আইডি নম্বর এবং বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না ।
• শিক্ষার্থীরা পরীক্ষায় নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

• শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে ।
• কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
• তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ পরীক্ষাকেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
• ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ।
• De-Novo রেজিস্ট্রেশনকৃত ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণের প্রথম সুযোগ, ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের দ্বিতীয় এবং ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ। তবে পূর্বের অন্যান্য ব্যাচের কোনো শিক্ষার্থী বাউবির নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে De-Novo রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে থাকলে তারাও এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণ করতে পারবে।
• কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির যেকোনো পরিবর্তন করতে পারবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।