etcnews
ঢাকাWednesday , 1 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

হরমুজ প্রণালি ইস্যুতে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

etcnews
April 1, 2026 3:31 am
Link Copied!

হরমুজ প্রণালি ইস্যুতে নতুন করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেনি, তারা যেন নিজেদের জ্বালানির ব্যবস্থা নিজেরাই করে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প পরামর্শ দেন, জ্বালানি সংকটে পড়া দেশগুলো চাইলে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে পারে। পাশাপাশি তিনি বলেন, প্রয়োজনে এসব দেশকে হরমুজ প্রণালিতে গিয়ে নিজেরাই তেল সংগ্রহ করতে হবে।তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সব সময় অন্য দেশগুলোর পাশে দাঁড়াবে না। নিজেদের স্বার্থ রক্ষায় দেশগুলোকে নিজ দায়িত্বে এগোতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে সামনে আসছে গুরুত্বপূর্ণ সময়। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ছে এবং ইরানের সক্ষমতা কমছে।হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ছে বলেও জানান তিনি। একই সঙ্গে ইরানকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা। সূত্র : শাফাক নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।