etcnews
ঢাকাTuesday , 31 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র

etcnews
March 31, 2026 1:41 pm
Link Copied!

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মোগল আমলের মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ ঘোষণা দেন। ‘অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি)-এর আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এই সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় মসজিদের ইসলামি স্থাপত্যশৈলী পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্যোগটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ২৫ বছরের দীর্ঘ সাংস্কৃতিক অংশীদারিত্বের একটি অংশ। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দেশের ১৩টি সংরক্ষণ প্রকল্পে ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।