etcnews
ঢাকাTuesday , 31 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

etcnews
March 31, 2026 11:00 am
Link Copied!

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে দেশের ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন— ফরিদপুর জেলা পরিষদে মো. আফজাল হোসেন খান পলাশ, ঢাকা জেলা পরিষদে মো. ইয়াছিন ফেরদৌস, গাজীপুর জেলা পরিষদে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনী জেলা পরিষদে অধ্যাপক এম এ খালেক, নীলফামারী জেলা পরিষদে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাট জেলা পরিষদে এ কে এম মমিনুল হক, পাবনা জেলা পরিষদে মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইল জেলা পরিষদে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনা জেলা পরিষদে মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুর জেলা পরিষদে মো. সিরাজুল হক, মানিকগঞ্জ জেলা পরিষদে জামিলুর রশিদ খান, নরসিংদী জেলা পরিষদে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জ জেলা পরিষদে আহমেদ আলী এবং চাঁদপুর জেলা পরিষদে এ কে এম সলিম উল্যা সেলিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।