etcnews
ঢাকাSunday , 29 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিময় ছিল : সড়ক পরিবহন মন্ত্রী

etcnews
March 29, 2026 9:33 am
Link Copied!

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিময় ছিল। কিছু জায়গায় যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে দেশে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ সামনে আরও তৎপর থাকবে। ভাড়া বেশি নেওয়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে সেই গাড়ি ফেরিতে তুলতে হবে।এ সময় ট্রাক-লরি ঈদের আগে ও পরের তিনদিন মহাসড়কে চলাচল না করার কথা থাকলেও চলেছে বলে অভিযোগ করেন তিনি। কিছু জায়গায় যানজটের কারণ হিসেবে এটি দায়ী বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, আগামীতে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না।মন্ত্রী বলেন, বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপন করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।