etcnews
ঢাকাSaturday , 28 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে যা জানালেন চিফ হুইপ

etcnews
March 28, 2026 9:07 am
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের (এমপি) আবাসন সুবিধা নিশ্চিত করতে আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ঈদের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের রাজকীয় ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পালনের সুবিধার্থে দ্রুত আবাসন নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আশা করছি, আগামী ১০ এপ্রিলের মধ্যে আগ্রহী সদস্যদের অনুকূলে বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবে।এদিকে, সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে দেখা দেওয়া কারিগরি জটিলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গত ১২ মার্চ অধিবেশনের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছিল।

এ বিষয়ে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতাটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পরিকল্পিত কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও কারিগরি মতামত চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের এই ‘সংসদ কমিটি’ গঠন করা হয়। সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এ কমিটির মূল কাজ। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।