etcnews
ঢাকাSaturday , 28 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

গোপন কক্ষ’ থেকে অবৈধভাবে রাখা ৮শ’ লিটার পেট্রোল উদ্ধার

etcnews
March 28, 2026 3:01 am
Link Copied!

নেত্রকোনার কেন্দুয়ায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম এনায়েতুর রহমান (ওরফে এনায়েতউল্লাহ)। তিনি রামপুর বাজারে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে জ্বালানি তেল বিক্রি করতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত এনায়েতউল্লাহ তার হার্ডওয়্যার দোকানের পেছনে একটি গোপন কক্ষে ৬টি ড্রামে বিপুল পেট্রোল মজুত করে রেখেছিলেন। সারা দেশে জ্বালানি তেলের সাময়িক সংকটের সুযোগ নিয়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তিনি এই মজুত গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালীন অবৈধ মজুতের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জব্দ পেট্রোল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।