etcnews
ঢাকাFriday , 16 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হার্ট অ্যাটাক করে হাসপাতালে মান্না

etcnews
January 16, 2026 5:58 pm
Link Copied!

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আবারও হার্ট অ্যাটাক করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

সজীব বলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাচ্ছি। দলের পক্ষ থেকে মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।