etcnews
ঢাকাFriday , 16 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা

etcnews
January 16, 2026 1:26 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রভিত্তিক দুই গুরুত্বপূর্ণ সংস্থা—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহের মতো তারা ঢাকায় অবস্থান করে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ ও সামগ্রিক প্রক্রিয়া সরেজমিন মূল্যায়ন করবে।

এর আগে ২০২৫ সালের ২০ থেকে ২৪ অক্টোবর আইআরআই ও এনডিআই যৌথভাবে একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনে অংশ নেয়। তারা নির্বাচন কমিশনের বেশকিছু অগ্রগতি যেমন ভোটার তালিকা হালনাগাদ, ২১ লাখ মৃত ভোটার অপসারণ ও ৪৪ লাখ নতুন ভোটার সংযুক্তিকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে জুলাই মাসে জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর ও আন্তঃদলীয় সংলাপের উদ্যোগকেও স্বাগত জানায়।বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আইআরআই এরই মধ্যে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিশ্চিত করেছে। আইআরআই ও এনডিআই আগেও বাংলাদেশের নির্বাচনে কাজ করেছে এবং স্বাধীনভাবে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে। নির্বাচনের পর তারা একটি সুপারিশনামা দেবে, যেখানে ভোটে অনিয়ম বা সহিংসতার বিষয় থাকলে সেটিও উঠে আসবে। তাদের পর্যবেক্ষণ দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।