etcnews
ঢাকাSunday , 11 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে সাইফুল হকের শ্রদ্ধা নিবেদন

etcnews
January 11, 2026 5:30 pm
Link Copied!

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১২ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী।

আজ রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাইফুল হক। পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাইফুল হক সাংবাদিকদের বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। আগামীতে যাঁরা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন, খালেদা জিয়া তাঁদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন।’

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন বলেও আশা প্রকাশ করেন সাইফুল হক।

শ্রদ্ধা নিবেদনের সময় সাইফুল হকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ও সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দারসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।