etcnews
ঢাকাMonday , 29 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সিসিএস বেলাল হোসেন এর বিরুদ্ধে পুরাতন ভিডিও এডিট করে প্রোপাগাণ্ডা !

etcnews
December 29, 2025 5:14 am
Link Copied!

বিশেষ প্রতিবেদক :

সিসিএস বেলাল হোসেন এর বিরুদ্ধে পুরাতন ভিডিও এডিট করে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। “৫% না দিলে আপনি কাজ পাবেন না।” ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি ২৮ ডিসেম্বর সিটিজি পোস্ট তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। এর পর ইটিসি নিউজের কাছে এই ভিডিও এর অরিজিনাল ভার্সন (যেটি ১ মিনিট ৫৪ সেকেন্ড) হাতে আসে।ইটসি নিউজ দুইটি ভিডিও এক্সপার্ট দিয়ে যাচাই-বাছাই করে এবং ভিডিও এর অন্যতম চরিত্র শরিফুল ইসলাম এর সাথে কথা বলে।
শরিফুল ইসলাম জানায়, গত ৫ আগস্ট ২০২৪ এর পরে একটি সেটআপ ভিডিওটি ধারন করা হয়। তখন সিসিএস ছিলো ফরিদ আহমেদ। এরপর এই ভিডিও দিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। সিটিজি পোস্ট থেকে একজন রিপোর্টার নিউজের ফটোকার্ড বানিয়ে পাঠায়।
সকল ডকুমেন্টস ইটিসি নিউজের কাছে সংরক্ষিত আছে। এই ধরনের চর্চা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী। এরপর শরিফুল ইসলামকে বাগে আনতে না পেরে এক বছর আগের পুরাতন ভিডিও নতুন করে এডিট করে ছেড়ে দেয়। বর্তমানে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এর দায়িত্বে রয়েছে বেলাল হোসেন । পূর্বের পুরাতন ভিডিওটি জাস্ট এডিট করে বেলাল হোসেন এর নাম বসানো হয়।
এ বিষয়ে সিসিএস বেলাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এরকম চলতে থাকলে আমি আইনের আশ্রয় নিবো।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।