etcnews
ঢাকাSaturday , 20 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নবাবগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ওসমান হাদীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

etcnews
December 20, 2025 6:22 pm
Link Copied!

ইনাম আহমেদ- নবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল ও রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ঢাকা-১ আসনের ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার আবু আশফাকের পক্ষে নির্বাচনী কার্যক্রম জোরদারে একমঞ্চে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহেনাজ মান্নান, খন্দকার আবু আশফাক, এস এম মিজানুর রহমান রাজ, আবেদ হোসেন, তপন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে ঢাকা-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।