etcnews
ঢাকাSaturday , 20 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম

etcnews
December 20, 2025 1:37 pm
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় দিয়ে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়।

নেতাকর্মীরা বলেন, ‘দাবি না মানা হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবার শাহবাগ অবরোধ হবে।’

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। শনিবার শরিফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আলটিমেটাম দেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।