etcnews
ঢাকাWednesday , 17 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

etcnews
December 17, 2025 4:24 pm
Link Copied!

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজ ও খালিজ টাইমসের।

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয় দেশেই রেকর্ড করা হয়। সে সময় ভূমিকম্পের কারণ হিসেবে আরবীয় প্লেটের নড়াচড়া ও ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপকে দায়ী করেছিলেন ভূতাত্ত্বিকরা।

অঞ্চলটির প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হওয়ায় মাঝেমধ্যে তার প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।