etcnews
ঢাকাMonday , 24 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

etcnews
November 24, 2025 5:45 am
Link Copied!

সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪৩।

সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত। হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র।

একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯ বলে জানিয়েছে এসজিএস।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।