etcnews
ঢাকাFriday , 21 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নোবেল নিতে দেশ ছাড়লেই ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন মাচাদো

etcnews
November 21, 2025 12:59 pm
Link Copied!

ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো যদি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের উদ্দেশে দেশ ছাড়েন, তবে তাকে ‘পলাতক’ হিসেবে বিবেচনা করা হবে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এই কড়া সতর্কবার্তা দিয়েছেন।

মাচাদো আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের জন্য যেতে চান বলে ঘোষণা করেছেন। বর্তমানে তিনি ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন।

অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন, মাচাদোর বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের তদন্ত চলছে। এর মধ্যে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনকে প্রকাশ্যে সমর্থন জানানোর কারণেও মাচাদোর বিরুদ্ধে তদন্ত চলছে। অ্যাটর্নি জেনারেলের মতে, তদন্ত চলমান থাকায় তিনি দেশের বাইরে গেলে তাকে পলাতক হিসেবে গণ্য করা হবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তাদের পদক্ষেপের মূল লক্ষ্য মাদুরো নেতৃত্বাধীন বামপন্থী সরকারকে উৎখাত করা। যদিও যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। তিনি নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে ওয়াশিংটনের করা দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।