etcnews
ঢাকাWednesday , 19 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড

etcnews
November 19, 2025 10:09 am
Link Copied!

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই।

তিনি আরো বলেন, ‘বিজয় দিবস আগে যেভাবে পালন হয়েছে এবারও একইভাবে হবে। আগের থেকে এবার আরো বেশি কর্মসূচি পালন হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘বিষয়টি তার জানা ছিল না, তদন্তের পর জানাতে পারবেন।

গত বছর মহান বিজয় দিবসে জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়নি। এর বদলে আয়োজন করা হচ্ছে ‘বিজয় মেলা’।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।