etcnews
ঢাকাWednesday , 19 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

৬ লাশ পোড়ানোর ভয়ংকর বর্ণনা রাজসাক্ষী আফজালুলের

etcnews
November 19, 2025 9:50 am
Link Copied!

সাভারের আশুলিয়ায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। বুধবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তিনি বলেছেন, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ ও সাবেক এসআই বিশ্বজিৎ সাহা কয়েকজন পুলিশ মিলে সাভারের আশুলিয়া থানার সামনে গুলি করে ৬ জনকে হত্যার পর লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।

৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার আট আসামি পলাতক।

আসামিদের মধ্যে শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তিনি আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।