etcnews
ঢাকাMonday , 10 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের রায়, বাগেরহাটে চারটি ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন থাকবে

etcnews
November 10, 2025 6:19 pm
Link Copied!

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের দেওয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের সংসদীয় আসন চারটিই থাকবে।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দিয়েছে। এছাড়া গাজীপুরে ছয়টি নয় বরং পাঁচটি সংসদীয় আসন থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়।

পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই একইদিনে গাজীপুরের ছয় আসনের গেজেট প্রকাশ করা হয়।

এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সেপ্টেম্বরেই রিটটি করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।