etcnews
ঢাকাMonday , 3 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

etcnews
November 3, 2025 9:26 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ। ‘এক্সিলেন্স ইন মিডিয়া লিডারশিপ’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার লাভ করেন। গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম ও চ্যানেল আই এর জেনারেল ম্যানেজার রাজু আলীমসহ অতিথিরা।

হাবিবুর রহমান পলাশ রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়ার পাশাপাশি দৈনিক দেশ রূপান্তর, এশিয়ান টেলিভিশন ও দেশ রেডিওর মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন টক শো উপস্থাপনার পাশাপাশি গণমাধ্যমে নানা অঙ্গনে কাজ করছেন। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতিও হাবিবুর রহমান পলাশ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।