etcnews
ঢাকাThursday , 30 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র

etcnews
October 30, 2025 5:20 am
Link Copied!

মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজে বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। এবারও মাদক চোরাচালানের অভিযোগে হামলাটি করা হয়। মাত্র কয়েকদিন আগে এই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর নতুন হামলা হলো।

হোয়াইট হাউসের বরাতে আলজাজিরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে এক্স-তে এক পোস্টে বলেছেন, আরেকটি মাদক-পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

সম্প্রতি পুনর্গঠিত প্রতিরক্ষা দপ্তরের নতুন নাম যুদ্ধ দপ্তর। এ দপ্তরের মন্ত্রী হেগসেথ বলেছেন, চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী জাহাজে নিহত হয়েছে। একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা জাহাজটি পরিচালিত হচ্ছিল।

তিনি হামলার সঠিক অবস্থান উল্লেখ করেননি। তবে বলেছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে।

হেগসেথ হামলার আকাশ ফুটেজ পোস্ট করে বলেন, অন্য সব জাহাজের মতো এই জাহাজটিও আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল।

বুধবারের হামলায় হতাহতদের কারও পরিচয় জানা যায়নি।

হামলাটি এমন এক সময়ে ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার তিন দেশ সফরে। বৃহস্পতিবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন। ২০১৯ সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি। দক্ষিণ কোরিয়ার আগে ট্রাম্প মালয়েশিয়া ও জাপানও সফর করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।