etcnews
ঢাকাMonday , 13 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

etcnews
October 13, 2025 11:59 am
Link Copied!

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রেমিকাকে হারিয়ে আত্মহত্যা করেছেন এক ইসরায়েলি যুবক। দুই বছর আগে ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার দ্বিতীয় বার্ষিকীর কয়েকদিন পর, গত শুক্রবার (১০ অক্টোবর) নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সী রোই শালেভ।

ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়ার কাছে একটি হাইওয়ে এক্সিটে জ্বলন্ত গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর কিছু আগে শালেভ একটি গ্যাস স্টেশনে গাড়িতে জ্বালানি নিচ্ছিলেন।

আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক বার্তা দিয়ে যান তিনি। সেখানে লেখেন, আমি সত্যিই দুঃখিত। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি ভেতরে ভেতরে জ্বলছি, আর তা ধরে রাখতে পারছি না। আমি বেঁচে আছি, কিন্তু ভেতরে আমি ইতিমধ্যেই মৃত।

২০২৩ সালের ৭ অক্টোবর রে’ইম এলাকার নোভা উৎসবে হামলার সময় শালেভ এবং তার প্রেমিকা ম্যাপাল অ্যাডাম ট্রাকের নিচে লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। তারা মৃতের ভান করে ছিলেন, কিন্তু কাছ থেকে গুলিতে মারা যান ম্যাপাল। শালেভও দুবার গুলিবিদ্ধ হয়েছিলেন, তবে প্রাণে বেঁচে যান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।