etcnews
ঢাকাMonday , 13 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ৭ জিম্মি হস্তান্তর

etcnews
October 13, 2025 6:48 am
Link Copied!

ফিলিস্তিনের গাজায় বন্দি বিনিময় শুরু করেছে হামাস ও ইসরায়েল। ইতোমধ্যেই সাতজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় আজ সোমবার সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সাতজন জিম্মিকে আইসিআরসির কাছে হস্তান্তর করেছে হামাস। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।