etcnews
ঢাকাFriday , 10 October 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে

etcnews
October 10, 2025 12:03 pm
Link Copied!

বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে বিমানে করে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফ্লাইট ট্রাকারের দেয়া তথ্য মতে, বিমানটি ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণ করেছে।

এর আগে গাজা অভিমুখী কনশেনস জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এক ভিডিও বার্তায় সেসময় এটি জানিয়ে দেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।