etcnews
ঢাকাWednesday , 10 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর নির্বাচনে ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার

etcnews
September 10, 2025 9:31 am
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট দেওয়া হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’

ওসির ফেসবুক আইডি থেকে কোনো দলের প্রার্থী পক্ষে পোস্ট দেওয়ায় সরকারি চাকরির আচরণবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলে কমেন্ট করেন। ওসির রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।

পরে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ‘আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পড়েছে। আইনি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।’

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক পোস্ট দেয়। বিষয়টি নজরে আসার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ঘটনা সাধারণ ডায়েরি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বলেন, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।