etcnews
ঢাকাSunday , 31 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার

etcnews
August 31, 2025 6:37 pm
Link Copied!

ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার উঠেছিলেন এ হোটেলে, বলছে পুলিশ।

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরের পর ৫০ বছর বয়সী টেরেন্স আরভেল জ্যাকসন নামের এ ব্যক্তির লাশ তার হোটেলের কক্ষ থেকে উদ্ধারের তথ্য দেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।

তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

পুলিশ বলছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার (৩০ অগাস্ট) উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।

ওসি হাফিজুর বলেন, রোববার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়। দূতাবাসের তরফে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন।

পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান, যোগ করেন ওসি।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।