etcnews
ঢাকাWednesday , 20 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন: কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

etcnews
August 20, 2025 12:29 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।  এই প্যানেলে থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিজেদের প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্যানেলের প্রার্থীদের নামগুলো পড়ে শোনান৷

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম–পাঠকক্ষ ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে আনিকা তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল। তাঁর প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদলও এই পদে কোনো প্রার্থী দেয়নি।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম

গণতান্ত্রিক ছাত্রসংসদের বেশ কয়েকজন নেতা সংগঠন থেকে পদত্যাগ করে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচনী কৌশলের জায়গা থেকে তাঁরা এটি করেছেন৷

আবু বাকের অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর হামিম বারী হামিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটিকে প্রশাসনের ‘পক্ষপাত’ আখ্যায়িত করেন তিনি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।