etcnews
ঢাকাWednesday , 13 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

etcnews
August 13, 2025 5:53 am
Link Copied!

চোখের ফলোআপ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চোখের ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককে যাচ্ছেন। বুধবার সকালে তারা একটি ফ্লাইটে রওনা হবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি শিগগির আবারও দেশে ফিরে আসবেন।’

এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সহধর্মিণী রাহাত আরা বেগমসহ ব্যাংকক যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে পরদিন ১৪ মে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের বেশি সময় বিশ্রামে ছিলেন তখন। এরপর চোখের চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।