etcnews
ঢাকাSunday , 3 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু, যুক্ত আছেন তারেক রহমান

etcnews
August 3, 2025 10:21 am
Link Copied!

স্টাফ রিপোর্টার :

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সমাবেশ শুরু হয়েছে। যদিও দুপুর আড়াইটায় এ ছাত্র সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।

সমাবেশে ইতোমধ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল।
সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়েছে। শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন মোড় এবং সামনের দিকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে এই সমাবেশে। সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও হাতে দলীয় পতাকা রয়েছে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ছাত্র সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এনং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশমঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতারা

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।