etcnews
ঢাকাThursday , 31 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগ অবরোধ জুলাই যোদ্ধাদের

etcnews
July 31, 2025 6:21 am
Link Copied!

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা।

এদিন জুলাই যোদ্ধারা হাতে লাল-সবুজ পতাকা নিয়ে জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। মূলত এখনো জুলাই সনদ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।

এদিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনা পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।