etcnews
ঢাকাMonday , 10 July 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে, থানায় মামলা

etcnews
July 10, 2023 2:42 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুশাংগলে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। (৯ জুলাই) রবিবার ভিকটিমের ভাই বাদী হয়ে নলছিটি থানায় এই মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী হলেন, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এস্কেন আলী হাওলাদারের পুত্র মো. হাবিব হাওলাদার (৫০)। এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৮জুলাই) সন্ধ্যায় আসামী হাবিব হাওলাদারের বসতবাড়ীর পাশের সেওতা গ্রামে ভিকটিমের বাসায় ঢুকে হাবিব হাওলাদার ভিকটিমকে জোর করে ধর্ষন করে। এসময় তার ডাকচিৎকারে তার বড় ভাই ছুটে আসে। হাবিব হাওলাদার ভিকটিমের ভাইকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিকটিমের ভাই তার পাঞ্জাবি ধরে ফেললে হাবিব হাওলাদার পাঞ্জাবি ছিড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নলছিটি থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।
এ ঘটনায় রবিবার (৯জুলাই) ধর্ষনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধীর বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯/১ ধারায় নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নে ধর্ষনের অভিযোগ পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছিল। আজকে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।