etcnews
ঢাকাTuesday , 29 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মানুষের কল্যাণে না আসলে সংস্কার কোনো কাজে আসবে না: মির্জা ফখরুল

etcnews
July 29, 2025 9:13 am
Link Copied!

বিগত সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবারগুলোর জন্য এ সরকার কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষের কল্যাণে না আসলে সংষ্কার কোন কাজে আসবে না।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান হয়েছে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে।

উক্ত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর মূল্যায়ন এখনো হয়নি। সরকার পতনের পর অনেকেই নতুন করে চাকরি, বড় ব্যবসা করছেন। কিন্তু, পিতাহারা সন্তানদের জন্য কার্যকর কিছুই হচ্ছে না।

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজে না লাগলে কোন সংস্কার কোন কাজে আসবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব।

পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিগত দিনে গুম হওয়া পরিবারের সদস্যরা পদযাত্রার মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের আহবান জানান বিএনপি মহাসচিব।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।