etcnews
ঢাকাFriday , 25 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নতুন কোন স্বৈরাচার, ফ্যাসিবাদ আমরা চাইনা, অবিলম্বে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে- এ্যাড. ফাইজুর রহমান মনির

etcnews
July 25, 2025 2:28 pm
Link Copied!

লড়াইটা ছিলো স্বৈরাচার,ফ্যাসিবাদ বিরোধী। নতুন কোন স্বৈরাচার,ফ্যাসিবাদ আমরা চাইনা অবিলম্বে গনতন্ত্রের পথে ফিরে আসতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়নগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী গনআন্দোলন ও গনঅভ্যুত্থানের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
উক্ত সভায় এ্যাডভোকেট ফাইজুর রহমান মনির বলেন কোটা সংস্কার আন্দোলনে এই স্বৈরাচার,ফ্যাসিষ্টের পতন হলেও।


বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছর ধরে লড়াইটা করে গেছে স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন কোন স্বৈরাচার ফ্যাসিষ্টকে দেশের মানুষ মেনে নিবে না। অনতিবিলম্বে বাংলাদেশে গনতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনতে হবে। গনতান্ত্রিক পথে হাটঁতে হবে নইলে পরিস্থিতি দিনদিন ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দিবে স্বৈরাচর,ফঅসিবাদকে ফিরিয়ে আনবে । শহীদদের রক্ত কোনভাবে বৃধা যেতে দেওয়া যাবে না যে শ্রমিক,কৃষক,রিক্সাওয়ালা এই আন্দোলন করেছে শহীদ হয়েছে তার কোটার দরকার ছিলো না কিন্তু তিনিও রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শুধুমাত্র সুন্দর বাংলাদেশের জন্য, গনতান্ত্রিক বাংলাদেশের জন্য, তাদের ভবিষৎ প্রজন্মকে ভালো পরিবেশ দেওয়ার জন্য তাই গনতান্ত্রিক পথে চলা ব্যাতিত আর কোন বিকল্প নাই। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বন্হিশিখা জামালী,আকবর খান,আনছার আলী দুলাল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সম্পাদক আবু হাসান টিপু, আরোও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহমুদ হাসান নান্নু,যুব সংহতির সভাপতি মীর রেজাউল আলম,রাশেদুল ইসলাম রাসেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভার শুরুতে তিনটি গনঅভ্যুত্থানে শহীদ ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার স্মরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।