etcnews
ঢাকাSunday , 13 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্ট চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

etcnews
July 13, 2025 6:58 pm
Link Copied!

বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দিতেই বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মি. আলমগীর বলেন, “চক্রান্তটা হচ্ছে, নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেয়ার চেষ্টা করা।”

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরও অনেকে ভেবেছিল বিএনপি শেষ কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বিএনপি জেগে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

“বিএনপিকে এতো সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না,” বলেও মন্তব্য করেন মি. আলমগীর।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।