etcnews
ঢাকাSaturday , 12 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না: রনি

etcnews
July 12, 2025 7:52 am
Link Copied!

তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে, তার কড়া প্রতিক্রিয়া হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যারা টিনের চালে কাওয়া তারেক রহমান…, ১২৩৪ তারেক রহমানের…, কিংবা ‘চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে’— এমন অশালীন স্লোগানে রাজপথ, এমনকি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁপাচ্ছেন, তাদের নেতাদের বিরুদ্ধেও যদি ছাত্রদল ও যুবদল একই ধরণের পাল্টা স্লোগানে নামে, তাহলে রাজনীতি আর শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “এভাবে চলতে থাকলে অতীতের মতো খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাঁটা বন্দুক, গুলি, বোমার অধ্যায় পেরিয়ে একে-৪৭, স্নাইপার দিয়ে নতুন সহিংসতার অধ্যায় শুরু হতে পারে।”

গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে করে সবচেয়ে বেশি লাভবান হবে সেই চক্র, যারা চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠাতে চায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।