etcnews
ঢাকাMonday , 7 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

etcnews
July 7, 2025 10:32 am
Link Copied!

বিনোদন ডেক্স :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে কাঁদতে বিমানবন্দর ছাড়লেন।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় কাঁদতে কাঁদতে মুম্বাই বিমানবন্দর ছাড়তে দেখা যায় তাকে। এ সময় কালো পোশাক ও কালো সানগ্লাস পরে নিজের অশ্রু আড়াল করার চেষ্টা করছিলেন, যা উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন নোরা। এ সময় এক ভক্ত সেলফি চাইলে সেটিও উপেক্ষা করেন নোরা। ধারণা করা হচ্ছে, তিনি দেশের বাইরে যাচ্ছিলেন।

সাধারণত নোরাকে গণমাধ্যমের সামনে হাসিমুখে দেখা যায়, কিন্তু এদিন তার মুখে ছিল শুধুই বিষাদ। এই অস্বাভাবিক আচরণ দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।ভিডিওর নিচে এক ভক্ত লিখেছেন, ‘তিনি কাঁদছেন কেন?”

আরেকজন লিখেছেন, ‘তিনি মানুষ, তারও অনুভূতি আছে। জানি না কী হয়েছে, তবে দয়া করে কেউ তাকে বিচার করবেন না।”

আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে ট্রল করা বন্ধ করুন। তার খুব কাছের কেউ মারা গেছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। একটু সম্মান দেখান।’

নোরা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।