সেলিমুর রহমান :
চব্বিশের জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে এহসান মাহমুদ নামের একজন উপস্থাপক তীব্র ক্ষোভের মুখে পড়েন। এহসান মাহমুদ নামের ওই উপস্থাপককে নিয়ে তীব্র সমালোচনা হওয়ায় তাকে উপস্থাপনা থেকে সরিয়ে নেওয়া হয়। অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী এহসান মাহমুদকে উপস্থাপনা করতে দেখে ক্ষোভ প্রকাশ করা হয় ক্ষোভ প্রকাশ করা হয়।
এ সময় এহসান মাহমুদকে ‘স্বৈরাচারের দোসর’ এবং ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মতো অনুষ্ঠানে উপস্থাপনায় আপত্তি জানানো হয়। পরে তাকে আর মঞ্চে উঠতে দেননি আয়োজকেরা।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। এর আগে বেলা ৩টায় বিএনপির অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াললি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠান উদ্বোধন করেন।
সভাপতিত্ব করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আয়োজক কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুর দিকে রুহুল কবির রিজভী ঘোষণা করেন তিনজন বাকি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। যার মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আরেকজন সাংবাদিক এহসান মাহমুদ।
পরে অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন ওলামা দলের সদস্য সচিব আবুল হোসেন। এরপরই ডায়েসের সামনে এসে এহসান মাহমুদ এক মিনিট নিরবতার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এহসান মাহমুদ মঞ্চে উঠে কথা বলতেই সামনে থেকে সমস্বরে ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট বলে আপত্তি জানানো হয়। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পরে আপত্তির কথা শুনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দাঁড়িয়ে যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কানেও চিৎকার পৌঁছায়। এরপর এহসান মাহমুদকে উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়া হয়। উপস্থাপনার দায়িত্বে থাকা বাকি দুজনের বিরুদ্ধেও স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন কেউ কেউ।
মির্জা ফখরুলের প্রতিবাদ
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচারের আমলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৩ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের চাপে চাকরিচ্যুত হয়েছিলেন এহসান মাহমুদ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের মুখে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। সেই সময়ে সুইডেনভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ এহসান মাহমুদকে চাকরি দিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে তখন তাকে দেশান্তরী হতে হয়নি।
জুলাই আগস্ট এর আন্দোলনের পূর্বেও গণতান্ত্রিক লড়াইয়ে, রাজপথে উপস্থিত থাকার পাশাপাশি সভা সেমিনারের আয়োজনের উদ্যোক্তাও ছিল এহসান মাহমুদ। এহসান মাহমুদ জুলাই আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লেখালেখি ও রাজপথে সোচ্চার ছিলেন। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত এই প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানাই।

