etcnews
ঢাকাTuesday , 1 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গুমের শিকার পারভেজের কন্যার বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

etcnews
July 1, 2025 2:06 pm
Link Copied!

গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যা বাবাকে দেখে না অনেক বছর। তার ছোটভাই বাবার মুখটি দেখতেও পায়নি। এখন তার একটাই প্রশ্ন- ‘আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না?’

এমন প্রশ্নে থমকে যায় পুরো অনুষ্ঠানস্থল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সে প্রশ্নে থমকে যান, পারেননি চোখের জল আটকে রাখতে। পারভেজের কন্যার বক্তব্য শুনে বার বার চোখের জল মুছেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের সম্মানে বিএনপি আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবাকে জড়িয়ে ধরতে কিশোরী কন্যার আকুতি শুনে এ সময় কেঁদে ফেলেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।