etcnews
ঢাকাSaturday , 28 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘মার্চ টু এনবিআর’ জড়ো হয়েছেন কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা

etcnews
June 28, 2025 8:34 am
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার দাবিতে কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৮ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যে বাড়তে থাকে উপস্থিতি।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে ভয়-ভীতি উপেক্ষা করে এনবিআর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। শনিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় অভিমুখে মিছিল করেন।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে ঐক্য পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন থেকে সারাদেশের এসব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

গত ১২ এপ্রিল রাতে জারি করা এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের ঘোষণা দেয় সরকার। এর প্রতিবাদে আন্দোলনে নামেন কর্মকর্তারা।

পরবর্তীতে ১২ মে অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশ অকার্যকর ঘোষণা করলে কর্মীরা কাজে ফেরেন। তবে ২৯ মে’র মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন আন্দোলনকারীরা। এরপর গত ২২ জুন পাঁচ কর্মকর্তাকে বদলির ঘটনায় আন্দোলন আবার তীব্র হয়। আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। শুক্রবার এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ বা দেরিতে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।