etcnews
ঢাকাThursday , 26 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

“আমাদের বিচ্ছেদ হয়নি।” – কণ্ঠশিল্পী কনার স্বামী

etcnews
June 26, 2025 7:03 am
Link Copied!

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা হঠাৎ করেই ভক্তদের জানালেন তাঁর দাম্পত্য জীবনের অবসানের খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন তিনি।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে কনা লেখেন, “আমার বিবাহিত জীবনের পরিসমাপ্তি ঘটেছে।” তাঁর এই ঘোষণা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিস্ময় তৈরি করে।

তবে বিষয়টি ঘিরে আরও বিভ্রান্তি ছড়ায় কিছুক্ষণ পর, যখন কণার স্বামী গোলাম মো. ইফতেখার গহিন নিজের ফেসবুকে একটি ভিন্ন বক্তব্য দেন। তিনি লেখেন, “আমাদের বিচ্ছেদ হয়নি।”

পোস্টে গহিন কনাকে মেনশন করে বলেন, “যারা কণাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ। আমাদের মধ্যে কিছু পারিবারিক সমস্যা রয়েছে, যেগুলো আমরা মিলে সমাধানের চেষ্টা করছি।”

তিনি আরও লেখেন, “আল্লাহ না করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তবে সেটি হবে আমাদের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের কারণেই। কোনো পরকীয়া বা কল্পিত গুজব এই বিচ্ছেদের কারণ নয়। এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

তবে সোমবার সকালে গহিনের ফেসবুক আইডিতে সেই পোস্ট আর দেখা যায়নি। সম্ভবত তিনি তা মুছে দিয়েছেন। এ নিয়ে কণা এখনও নতুন করে কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কনা। ছয় বছরের সেই সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দিলেন এবার গায়িকা নিজেই। যদিও স্বামীর বিপরীত বক্তব্যে পুরো বিষয়টি এখন ধোঁয়াশার মধ্যেই রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।