etcnews
ঢাকাSaturday , 21 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

etcnews
June 21, 2025 1:47 am
Link Copied!

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ কয়েক বছর ধরে এই খ্যাতিমান আলোকচিত্রী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

শনিবার দুপুর ১২টায় চঞ্চল মাহমুদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। দুপুরে (বাদ জোহর) নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন।

একাধিক প্রর্দশনী হয়েছে তার ছবির। বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি থেকে শুরু করে নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, সুইটি, বিপাশা হায়াত, আফসানা মিমিসহ অসংখ্য অভিনেতা ও মডেল তার ক্যামেরাবন্দি হয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।