etcnews
ঢাকাWednesday , 18 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘উৎসব’ এ বাজিমাত, ১০ দিনে কোটির ঘর ছাড়ালো

etcnews
June 18, 2025 10:55 am
Link Copied!

মুক্তির পর থেকে দর্শকদের উৎসাহ বেড়েই চলেছে ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূর নির্মিত ‘উৎসব’ সিনেমাকে ঘিরে। দর্শকদের পছন্দের পাশাপাশি  আয়ের ক্ষেত্রও চমক দেখাচ্ছে সিনেমাটি।

মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে প্রথম ১০ দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি। দশম দিনে ‘উৎসব’ আয় করেছে ১৪ লাখ ৭ হাজার টাকা।

সিনেমাটির পরিচালক তানিম নূর সাংবাদিকদের বলেন, ‘আমি প্রচারবিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে। যেটা খুবই আনন্দের দিক।’

তিনি আরও বলেন, ‘দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছে এটা সত্যি আশীর্বাদ।’ 

এদিকে দেশের পর দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে সিনেমাটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। 

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।