etcnews
ঢাকাMonday , 20 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

etcnews
April 20, 2026 10:55 am
Link Copied!

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।রোববার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ফলে সেটি চলাচলে অক্ষম হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানি পতাকাবাহী জাহাজটির নাম ‘তুস্কা’। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই মুহূর্তে জাহাজটি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এতে কী আছে দেখছি!’জাহাজটি চীন থেকে যাত্রা করছিল বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তথ্যসূত্র : সিএনএন ও রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।