etcnews
ঢাকাSunday , 19 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দফা আলোচনায় সোমবার পাকিস্তান যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

etcnews
April 19, 2026 7:51 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইসলামাবাদে অনুষ্ঠাতব্য এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কর্মকর্তারা অংশ নেবেন। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে কারা থাকছেন তা তিনি উল্লেখ করেননি।এর আগে প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। যদিও এবারের আলোচনা নিয়ে জে ডি ভ্যান্সের দপ্তর বা হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালিতে গুলি ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।ট্রাম্প বলেন, তারা (ইরান) যদি এই প্রস্তাব না মেনে নেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও প্রত্যেকটি সেতু ধ্বংস করে দেবে।এদিকে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টা ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। ৪৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প্রথম আলোচনা। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয়পক্ষ পরস্পরকে দুষছে। এমনকি দ্বিতীয় দফা আলোচনা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকেও এ আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।