etcnews
ঢাকাMonday , 20 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে যা বললেন চমক

etcnews
April 20, 2026 5:18 pm
Link Copied!

কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিন-কে আন্তরিক অভিনন্দন জানান।

পোস্টে চমক লেখেন, তিনি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মধ্য দিয়েই তার রাজনৈতিক পথচলার সূচনা। দল থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তার মূল লক্ষ্য দেশ ও মানুষের সেবা করা এবং কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরও উল্লেখ করেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার ইচ্ছা তার রয়েছে। রাজনৈতিক এই নতুন যাত্রায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে রুকাইয়া জাহান চমক-এর নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। তবে সেই পরিস্থিতিতেও দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিন-কে শুভেচ্ছা জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।