etcnews
ঢাকাMonday , 20 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

etcnews
April 20, 2026 6:01 pm
Link Copied!

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা জাতীয় নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন থেকেও বঞ্চিত হয়েছেন। তবে এই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব নিয়ে তার কোনও আক্ষেপ নেই। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, জীবনের যেকোনও পরিস্থিতিতেই তিনি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন।সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করা হয়। তালিকায় একাধিক নারী নেত্রীর নাম থাকলেও কনকচাঁপার নাম দেখা যায়নি।
সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় কনকচাঁপা তার ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। জীবনের যে কোনও পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।তিনি আরও লেখেন, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা লেখেন, ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।